ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৫

আপলোড তারিখঃ 2025-04-28 ইং
ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৫ ছবির ক্যাপশন:


ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময আহত হয়েছে নারীসহ অন্তত ৫ জন। গত রোববার রাতে দিঘিরপাড় গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ বিশ্বাসের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার রাতে রেজওয়ানের সমর্থক তুষারের সাথে আলিম উদ্দিনের সমর্থক মুকুলের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে রাতে আলিম উদ্দিনের নেতৃত্বে তার সহযোগী নায়ক বিশ্বাস, সাহেব বিশ্বাস, মনিরুল বিশ্বাস, মুকা ওরফে মুকাদ্দাস লোকজন নিয়ে রেজওয়ান বিশ্বাসের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বাঁধা দিলে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় নারীসহ ৫ জনকে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দিঘিরপাড় গ্রামে সামাজিক বিরোধ নিয়ে একটি ঘটনা ঘটেছিল। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)