চুয়াডাঙ্গায় বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবস পালন

আপলোড তারিখঃ 2025-04-28 ইং
চুয়াডাঙ্গায় বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবস পালন ছবির ক্যাপশন:

ব্যাঙের উপকারিতা, সংরক্ষণ এবং গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ পরিবেশবাদী সংগঠনগুলো বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবস পালন করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘মানবতার জন্য’ দিবসটি পালন করে। আগামী প্রজন্মের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটির কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশাবুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মজনুল হক, সিনিয়র শিক্ষিকা তাসলিমা আক্তার এবং সিনিয়র শিক্ষক শাহজাহান আলী। এসময় শিক্ষার্থীদের সাথে পরিবেশে ব্যাঙের অবদান, সংরক্ষণ, পাচার রোধ এবং ফসলি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। পরে ব্যাঙ বিষয়ক লিখিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উত্তীর্ণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই মিলে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

সংগঠনের সভাপতি এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিপলু বলেন, ‘ব্যাঙ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কৃষকের জন্য প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে এবং মশাবাহিত রোগ প্রতিরোধেও সহায়তা করে। অতিমাত্রায় কীটনাশকের ব্যবহার, জলাধার ধ্বংস এবং শিল্প কারখানার কারণে পানিদূষণ এই প্রাণীটিকে হুমকির মুখে ফেলেছে। তাই আমাদের ব্যাঙ সংরক্ষণে সচেতন হতে হবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা শাহিন সরকার বলেন, ‘আমরা চাই শিশু-কিশোরদের কোমল মনে ব্যাঙ সম্পর্কে সঠিক ধারণা গড়ে উঠুক, যাতে তারা আজীবন ব্যাঙের গুরুত্ব উপলব্ধি করে এবং তার সংরক্ষণে এগিয়ে আসে।’ এ সময় সংগঠনের সদস্য আব্দুল মান্নান, লাবু রহমান, সুলতান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)