মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-04-28 ইং
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার রাতে মহেশপুর ব্যাটালিয়নের কুমিল্লাপাড়া বিওপি’র টহল দল বাঘাডাঙ্গা গ্রামের মান্দারতলা মাঠ এলাকা থেকে ৫ জন বাংলাদেশিকে আটক করে।

আটকৃতদের মধ্যে রয়েছেন নড়াইল জেলার খজরিয়া গ্রামের ওলিয়কর সরদারের ছেলে তরিকুল ইসলাম (৩৬) এবং যশোর জেলার শার্শা থানার গোড়পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ইউসুফ আলী (৪০)। এছাড়া ৩ জন নারীও আটক হন। একই দিন বিকেল সাড়ে ৩টায় বাঘাডাঙ্গা বিওপি’র টহল দল কাঞ্চনপুর ব্রিজ এলাকা থেকে আরও ৪ জন বাংলাদেশিকে আটক করে। এদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলার কালিগঞ্জ থানার সেনপাড়া গ্রামের নাপেল চন্দ নাগের ছেলে জুটন চন্দ নাগ (৩৮), একজন নারী এবং দুই শিশু।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। আটক নারীদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)