মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রি

আপলোড তারিখঃ 2025-04-28 ইং
মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রি ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাঁশবাড়িয়া ও গাংনী বাজারের দুটি দোকানে বাজার অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। অভিযান সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া গ্রামের ‘মিজান ব্রাদার্স’ নামক প্রতিষ্ঠানে ‘গনি গুল’-এর অনুকরণে নকল গুল সরবরাহ ও বিক্রি করা হচ্ছিল। অভিযানে ওই প্রতিষ্ঠানে নকল গুলের অস্তিত্ব পাওয়া যায় এবং তা জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এংকই অভিযানে গাংনী বাজারের ‘আকমল স্টোর অ্যান্ড গিফট হাউজ’-এ বিক্রয় নিষিদ্ধ নাইট ক্রিম পাওয়া যায়। এছাড়াও দোকানটিতে লাইসেন্স ছাড়াই শিশুখাদ্য বিক্রি করা হচ্ছিল। নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রি এবং শিশুখাদ্য বিক্রির জন্য লাইসেন্স না থাকায় দোকান মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় কিছু নাইট ক্রিম। অভিযান সম্পর্কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, সরকার ১৭টি প্রসাধনী পণ্য নিষিদ্ধ করেছে, যেগুলোর ব্যবহারে মুখের ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি থাকে। এসব পণ্য বিক্রি করা নিষিদ্ধ জানার পরও কিছু ব্যবসায়ী তা প্রদর্শন ও বিক্রির মাধ্যমে অপরাধ করছে। তিনি এসব পণ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)