ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার চিৎলা-রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন এবং উত্তম চর্চা বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর, আপনারা একদম রুট লেবেল থেকে ছোট ছোট শিক্ষার্থীদের পিতার দায়িত্ব গুলো আপনারা পালন করেন, যে কারণে এই সব শিক্ষার্থীরা কখনও আপনাদের ভুলতে পারে না। যেমন তারা তাদের পিতা-মাতাকে ভুলতে পারে না। আপনারা মায়েরা আজকে যারা উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্য বলছি, মনে রাখবেন ধন-সম্পদ হলে একদিন কেউ না কেউ কেড়ে নিতে পারবে, কিন্তু জ্ঞানার্জন করলে তার কাছ থেকে শিক্ষা ও জ্ঞান কেড়ে নিতে পারবে না। তাই সন্তানদের পিছনে সময় দিয়েন, তারা যেন সত্যিকারের শিক্ষিত হতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রী অহিন্দ কুমার মন্ডল, আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন আলী, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা।
