আলমডাঙ্গার ফরিদপুরে জামায়াতের সদস্য সংগ্রহ ক্যাম্পেইন

আপলোড তারিখঃ 2025-04-28 ইং
আলমডাঙ্গার ফরিদপুরে জামায়াতের সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গায় সহযোগী সদস্য সংগ্রহের জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৬টায় উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর বাজারে এই ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনে নতুন সদস্য সংগ্রহ, বইপুস্তক বিক্রয় ও বিতরণের পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। ক্যাম্পেইনে বক্তারা বলেন, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এবং কুরআন-হাদিসের আলোকে ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠন করতে চাই। ফরিদপুর ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আহসান হাবিবের নেতৃত্বে আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা শহিদুল হক ও অর্থ সম্পাদক আব্দুল জব্বার। এসময় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)