ছবির ক্যাপশন:
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের মধ্যে ভুল বোঝাবুঝির নিরসন হয়েছে। গতকাল রোববার দর্শনা প্রেসক্লাবে উভয় পক্ষের মধ্যে এক আলোচনা শেষে বিবদমান ঘটনার সমাপ্তি হয়। দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয় কমিটির সদস্য এনামুল হক শাহ মুকুল, সমন্বয় কমিটির সদস্য ইকবাল হোসেন ও শরীফ উদ্দিন।
এছাড়া দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য এফ এ আলমগীর উভয় পক্ষের মধ্যে আলোচনায় নিজেদের ভুল বোঝাবুঝি সমাপনী ঘটে। এরপর এক পক্ষ অপর পক্ষকে মিষ্টি খাইয়ে দেয় এবং একে অপরের মধ্যে যাতে আর কোনো দূরুত্ব না বাড়ে, সে বিষয় সবাই একমত পোষণ করেন।
