দর্শনার আকন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

আপলোড তারিখঃ 2025-04-28 ইং
দর্শনার আকন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক ছবির ক্যাপশন:

দর্শনার আকন্দবাড়িয়ায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আকন্দবাড়িয়া গ্রামের পাড়ায় পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আকন্দবাড়িয়া ফার্মপাড়ার আব্দুর রহমানের ছেলে মাহবুবুর রহমান জনি (৩৭) ও তার স্ত্রী আকলিমা বেগমকে (৩১) ফেনসিডিলসহ আটক আটক করে যৌথবাহিনী। চুয়াডাঙ্গা সেনাবাহিনী ও দর্শনা থানা-পুলিশের যৌথ অভিযানে আটককৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও ফেনসিডিল বিক্রির ৩ হাজার ৫৮০ টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)