গাংনীতে বিদ্যালয় ভবন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপলোড তারিখঃ 2025-04-28 ইং
গাংনীতে বিদ্যালয় ভবন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় তলা থেকে বোমা সদৃশ দুটি বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাংনী থানা-পুলিশের একটি দল বস্তু দুটি উদ্ধার করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোজিয়ারা খাতুন জানান, শিক্ষার্থীরা প্রথমে ৩য় তলায় বোমার আকৃতি বস্তু দেখতে পেয়ে আমাকে জানায়। পরে পুলিশকে খবর দিই।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। এদিকে বিদ্যালয় থেকে এ ধরনের বস্তু উদ্ধারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তার স্বার্থে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)