দামুড়হুদা হোগলডাঙ্গার সাইফুল ও রুবেলের বিরুদ্ধে গৃহবধূর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2017-10-14 ইং
দামুড়হুদা হোগলডাঙ্গার সাইফুল ও রুবেলের বিরুদ্ধে গৃহবধূর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
দামুড়হুদা অফিস: দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের সাইফুল ও রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ ৩ সন্তানের জননী সাজেদা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। রিখিত বক্তব্যে সাজেদা বলেন, আমি হোগলডাঙ্গা গ্রামের এলাহী বকসের স্ত্রী। আমি গত ৩০/০৯/১৭ ইং তারিখে সকালে হোগলডাঙ্গা উত্তরপাড়ার মাঠ থেকে ঝাল তোলার কাজ সেরে গ্রামের মজিবারের বাশবাগানের ভিতর দিয়ে বাড়িতে আসার পথে দেখি যে, সাইফুল ও রুবেলসহ ৪/৫ জন বসে মাদকসেবন করছে। এ সময় সাইফুল ও রুবেল আমাকে দেখে আমার পথরোধ করে এবং তাদের মাদক সেবনের বিষয়ে গ্রামের কাউকে না বলার জন্য বলে। তারা আমাকে বলে, তুই যদি একথা কাইকে বলিস, তাহলে তোকে গ্রামে দুশ্চরিত্র বলে প্রচার ও পরিচয় করিয়ে দেব। সাজেদা বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এ বিষয়ে মামলা করব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)