ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি ম্যানেজিং কমিটি না থাকায় বিভিন্নভাবে ভোগান্তির মধ্যে ছিলেন সবাই। অবশেষে বিদ্যালয়টির নতুনভাবে ম্যানেজিং কমিটির নির্বাচিত করা হয়েছে। গতকাল রোববার যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামানের সই করা অ্যাডহক কমিটির চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ১৭-০৯-২০২৪ তারিখের ৩৭.১১.৪০৪১.৪৪১.০০.০০১.২০.৩৪ স্মারক নম্বরের অনুমতি এবং “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিম্নলিখিত সদস্য/সদস্যা সমন্বয়ে গঠিত অ্যাডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হলো।
কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য নির্বাচিত হয়েছেন আবু সালেহ মো. উবাইদুল হক, অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম, সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
