ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামী’র নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।’ গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামের আগুনে পুড়ে মৃত্যুবরণকারী শাহজাহানের কন্যা আরিশার পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘যেসব শিশু পানিতে ডুবে বা আগুনে পুড়ে নিহত হয়, তারা জান্নাতের দরজায় মা-বাবার জন্য অপেক্ষা করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন এবং সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জুড়োনপুর ইউনিয়ন সভাপতি শামিমুল হক ঝণ্টু, সেক্রেটারি রাশেদুল ইসলাম, সহসভাপতি সানোয়ার হোসেন, জুড়োনপুর ইউনিয়ন শ্রমিককল্যাণ সভাপতি আজানুর রহমান, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন প্রমুখ।

এর আগে জামায়াতে ইসলামীর জেলা আমির জুড়োনপুর ইউনিয়ন মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রধান অতিথি রুহুল আমিন তার বক্তব্যে বলেন, ‘৫৪ বছরে যে কষ্ট আমাদের আছে, এই সময়ে অনেক নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেক নেতাকে হারিয়েছি, আমাদের নেতাদের চোখ উপড়ে নেওয়া হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। অনেককে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, নেতাদের বাড়ি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সবকিছু পরিশোধ হয়ে যাবে, যদি বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়, ইসলামের আলো ছড়িয়ে পড়ে। যদি বাংলার জমিনে ইসলাম কায়েম হয়, তাহলে সুখের একটি দেশ আমরা পাব। আসুন, সেই দিনের প্রত্যাশায় আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিন। জামায়াতে ইসলামী’র পক্ষে ভোট দিন। এখন থেকে মানুষের মন-মানসিকতা পরিবর্তন করে আমরা যেন জামায়াতে ইসলামী’র পক্ষে দাড়িপাল্লায় ভোট পাই।’
