দর্শনায় মাদকসহ মোহাম্মদপুরের নজরুল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-04-28 ইং
দর্শনায় মাদকসহ মোহাম্মদপুরের নজরুল গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দর্শনা মোহাম্মদপুরের নজরুল ইসলাম (৫৫) নামের এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নির্দেশে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নজরুল গোপালগঞ্জের মুকসুদপুর বেজারা ভাটরা গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরেই দর্শনা মোহাম্মদপুরে ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। গ্রেপ্তারের সময় তার নিকট থেকে ২০৫০ পিচ নেশাজাত ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ১শ' গ্রাম গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদি হয়ে গতকাল রোববার দর্শনা থানায় নজরুলের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)