চুয়াডাঙ্গায় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আপলোড তারিখঃ 2025-04-28 ইং
চুয়াডাঙ্গায় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ ছবির ক্যাপশন:

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (পাশ) করার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টার দিকে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। পরে তারা জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইন্টার্ন নার্স গিয়াস উদ্দীনের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন নার্সিং শিক্ষার্থী সৌরভ সরকার, কামরুল হাসান সুজন, সামীম হোসেন, মাহাবুবুর রহমান, হাফিজ ইসলামসহ চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট ও আঁখিতারা নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নার্সিং শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়ে আসছে। বিশ্বের অনেক দেশেই নার্সিং পেশাকে যথাযথ সম্মান দেওয়া হয়। অথচ বাংলাদেশে এখনো ডিপ্লোমা কোর্সধারীদের অবমূল্যায়ন করা হচ্ছে। বর্তমান সময়ের চাহিদা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ডিপ্লোমা কোর্সকে স্নাতক সম্মানের স্বীকৃতি প্রদান এখন সময়ের দাবি। শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সম্মানজনক স্বীকৃতি না থাকায় পেশাগত উন্নয়নও বাধাগ্রস্ত হয়। অবিলম্বে তাদের কোর্সকে স্নাতক সম্মান প্রদান না করা হলে, সারাদেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রতিবাদ সমাবেশে ইন্টার্ন নার্স গিয়াস উদ্দীন বলেন, ‘এইচএসসি পাসের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষা দিয়েই আমাদের এই কোর্সে অংশ নেয়ার সুযোগ হয়। এইচএসসি’র পর এটি তিন বছরের কোর্স। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতকের (পাস) সমমান দেওয়ার দাবি আমাদের।’ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিডিএসএনইউ-এর চুয়াডাঙ্গা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)