বিজিবির অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার, ১৮ ধুর আটক

আপলোড তারিখঃ 2025-04-27 ইং
বিজিবির অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার, ১৮ ধুর আটক ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য (ফেনসিডিল ও গাঁজা) উদ্ধার করেছে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

জানা গেছে, গতকাল শনিবার কুসুমপুর বিওপির আওতাধীন মেইন পিলার-৬১/১৬-আর এর নিকট চাপাতলা গ্রামের রাস্তায় হাবিলদার মো. আখতার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. রতন মন্ডলকে (৩২) ৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। একই দিনে যাদবপুর বিওপির আওতাধীন পারগোপালপুর গ্রামের মাঠ থেকে হাবিলদার গোবিন্দের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ১.৯ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে গত শুক্রবার শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৫ জন (পুরুষ ২, নারী ১ ও শিশু ২) বাংলাদেশি নাগরিককে অবৈধ সীমান্ত পারাপারের সময় আটক করা হয়। কুমিল্লাপাড়া বিওপির অধীনস্থ মান্দারতলা মাঠ থেকে একজন বাংলাদেশি নারীকে আটক করা হয়। আর বেনীপুর বিওপির আওতায় পিপুলবাড়িয়া গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ২ জন পুরুষকে আটক করা হয়। তাদের বাড়ি যথাক্রমে যশোরের শার্শা ও ভোলার তজুমুদ্দিন এলাকায়। এছাড়া পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিরবেড় এলাকার রাস্তা থেকে এক বাংলাদেশি নারী আটক করা হয়। কুসুমপুর বিওপির সামনে থেকে অভিযান চালিয়ে ২ জন পুরুষ (বিমল মন্ডল ও বিজন মন্ডল) আটক করা হয়। একই এলাকায় পরবর্তী অভিযানে মো. বাকের হোসেন (২২) নামের আরও একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান রোধে মহেশপুর ব্যাটালিয়ন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)