মহেশপুরে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-04-27 ইং
মহেশপুরে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে। গতকাল শনিবার বিকলে ৫টায় মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলমের নেতৃত্বে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ বাঘাডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৯০-১০০ জন স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। অধিনায়ক তার বক্তব্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করা, সন্ধ্যার পর শূন্য লাইনে গমন বা অবস্থান না করা, মাদক, স্বর্ণ, গরু, মানুষ ও শিশু পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়াও তিনি মাদককে না বলার শপথ গ্রহণ, চোরাচালানকারী ও মানব পাচারকারীদের তথ্য বিজিবিকে প্রদান করা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে আরও বেশি সতর্ক হওয়া এবং শূন্য লাইন বরাবর গবাদি পশু না চড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। অধিনায়ক ভারতীয় জমি লিজ নেওয়া বা চাষাবাদ না করার বিষয়েও সচেতন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)