ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী।
প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, শিক্ষকদের বৈষম্য দূর করা হবে এবং শিক্ষকেরা যেন সমাজের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন তার জন্য বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কাজ করে যাবে। সর্বোপরি আমাদের প্রিয় বাংলাদেশকে কোরআন ও হাদিসে আলোকে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা শাখার উপদেষ্টা মাহের আলী ও আব্বাস উদ্দিন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা শাখার সেক্রেটারি মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক শাহিন শাহিদের সার্বিক পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক পরিষদের উপজেলা শাখার সভাপতি মো. আবু জাহিদ, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি আশকার আলী, মাদ্রাসার শিক্ষক পরিষদের হুজুর আশাখার সভাপতি মাওলানা শফিউদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহসভাপতি মাওলানা আজহারুল ইসলাম, সহসভাপতি মুস্তাফিজুর রহমান তসলিম, সহসভাপতি ও কলেজ শিক্ষক ফেডারেশনের সভাপতি এ কে এম আব্দুর রহমান প্রমুখ।
