ছবির ক্যাপশন:
মেহেরপুর পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, থানা, পৌরসভা ও জেলা পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফি। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, এ কে এম খাইরুল বাশার, আবু সালেহ নাসিম, ওমর ফারুক লিটন, রেজাউল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলন সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, সহসভাপতি এস এ খান শিল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, মেহেরপুর পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশিউল আলম দিপু, আব্দুল লতিফ, আলমগীর হোসেন, লিটন মাস্টার, আকশেদ আলী, নাহিদসহ অনেকে। সম্মেলনে পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি নির্বাচিত হন সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মীর সামিউল হোসেন সানি।
