৩০ পিস ইয়াবাসহ দামুড়হুদা কেশবপুরের আদম আটক

আপলোড তারিখঃ 2017-10-14 ইং
৩০ পিস ইয়াবাসহ দামুড়হুদা কেশবপুরের আদম আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবাসহ আদম নামের এক যুবককে আটক করেছে। আটককৃত আদম (২৫) দামুড়হুদার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ ওরফে ঝড়ুর ছেলে। শুক্রবার সন্ধ্যায় দর্শনার শান্তিপাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানার এএসআই মনির গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা শান্তিপাড়া থেকে দামুড়হুদার কেশবপুর গ্রামের আদমকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল রাতেই এএসআই মনির বাদী হয়ে আদমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, ইয়াবাসহ আটক আদমকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)