ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বিশ্ব বই দিবস পালিত হয়েছে। ইসলামিক কালচার সেন্টার ‘আবর্তন’ গতকাল বিকেলে বই দিবস উপলক্ষে একটি মজলিসের আয়োজন করে। মজলিসে উপস্থিত পাঠক ও সুধীজনেরা বই সম্পর্কে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতিচারণা, বই পাঠের উপকারিতা ও প্রয়োজনীয়তা এবং দিবসটি পালনের লক্ষ্য-উদ্দেশ্য ইত্যাদি বিষয় তুলে ধরে আলোচনা করেন।
শহরের আনন্দধাম এলাকায় কুমার নদের তীরে আয়োজিত এ বৈঠকে যোগ দেন ইমদাদুল হক, মাহফিল উদ্দিন মানিক, নাদিউজ্জামান রিজভী, সনি মল্লিক, মুহাম্মদ আব্দুল্লাহ, সাদিব আল মাহমুদ প্রান্ত, আবু শুআইব শিমুল, আব্দুল্লাহ ইবতিসাম, সারজিল হাসান, আফনাব আহমাদ নাহিয়ান প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। তিনি তার ভাবগুরু ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যু বরণকারী বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেসের মৃত্যু দিনটি স্মরণীয় করে রাখতে ১৯২৩ সাল থেকে দিবসটি বই দিবস হিসেবে পালন করা শুরু করেন। ইউনেস্কো ১৯৯৫ সালে দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। সে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটিতে বইপড়ার অভ্যাস গড়ে তোলা, বইয়ের কপিরাইট সংরক্ষণ এবং বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে আরও সচেতন করার প্রতি জোর দেওয়া হয়ে থাকে।
