অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান বিচারপতি

আপলোড তারিখঃ 2017-10-14 ইং
অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান বিচারপতি ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আলোচনা-সমালোচনার মধ্যে ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে তিনি ঢাকা ত্যাগ করেন। এর আগে রাত ৯টা ৫৬ মিনিটে রাজধানীর হেয়ার রোডের বাসা থেকে থেকে বের হয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের সাথে কথা বলেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ডিউটি ম্যানেজার মো. জুনায়েদ হোসেন সাংবাদিকদের জানান, ফ্লাইট এসকিউ ৪৪৭ স্থানীয় সময় ভোর ৬টায় সিঙ্গাপুরে পৌঁছাবে। সেখানে ৪৫ মিনিট যাত্রাবিরতির পর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা করবে। সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে প্রায় সাত ঘণ্টা সময় লাগে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)