দামুড়হুদা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

আপলোড তারিখঃ 2025-04-25 ইং
দামুড়হুদা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস, নাশকতা, মানব পাচার এবং শিশুনির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সভায় দামুড়হুদা উপজেলার আইনশৃঙ্খলা আগের তুলনায় অনেকাংশে ভালো বলে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিভাগের কার্যক্রম অবস্থা তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ তাসফিকুর রহমান, কৃষি অফিসার শারমিন আক্তার, আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপে¬র্ক্সেরর আর এম ও ফারহানা ওয়াহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার আশরাফ আলী, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির, দর্শনা পৌর বিএনপির প্রধান সন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও জায়ায়াতে ইসলামীর নায়েব আলী।
এছাড়া উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল করিম, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন, রফিকুল ইসলাম তনু, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)