দর্শনায় কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচনা

আপলোড তারিখঃ 2025-04-25 ইং
দর্শনায় কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচনা ছবির ক্যাপশন:

‘হতাশা নয়, ঐক্যবদ্ধ থাকলে হবে জয়’ স্লোগানে দর্শনায় কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ওয়েভ ট্রেডট্রেনিং সেন্টারে কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অফিসার তোফাজ্জেল হক।

এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ^াস, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সভাপতি তৈমুর খান অপু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফিরোজ ও কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার। বক্তারা তাদের ন্যায্য পাওনা ও দাবিগুলো বুঝে নেওয়া এবং সংগঠনকে আরো গতিশীল করাসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়ার কথা তুলে ধরেন। অনুষ্ঠান পরিচালনা করেন জুলফিকার হায়দার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)