দর্শনায় ২০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি

আপলোড তারিখঃ 2025-04-25 ইং
দর্শনায় ২০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি ছবির ক্যাপশন:

দর্শনা থানা এলাকার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দর্শনা থানাপাড়া এফডব্লিউসি, দর্শনা রামনগর উপস্বাস্থ্য কেন্দ্র অথবা দর্শনার সুবিধাজনক স্থানে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবিতে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেছেন দর্শনা থানা লোকমোর্চার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা থানা লোকমোর্চার সভাপতি প্রফেসর আজিজুর রহমানের নেতৃত্বে লোকমোর্চার নেতৃবৃন্দ প্রথমে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রের সাথে মতবিনিময় করেন।
এসময় দর্শনা থানা এলাকার মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ ও দর্শনার উন্নয়নে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় শেষে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিনের সাথে দর্শনার সুবিধাজনক স্থানে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণসহ এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবার, দর্শনা থানা লোকমোর্চার সভাপতি প্রফেসর আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ও দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সহসভাপতি কালাম উদ্দিন আহমেদ সাণ্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জাণ্টু, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার (লোকমোর্চা) আব্দুল আলিম সজল, জেলা লোকমোর্চার সদস্য সাংবাদিক রেজাউল করিম লিটন, শেখ লিটন, দর্শনা থানা লোকমোর্চার সদস্য শাহ জামাল, সাংবাদিক মাহমুদ হাসান রনি, আরিফ হাসান, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)