জীবননগর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

আপলোড তারিখঃ 2025-04-25 ইং
জীবননগর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর থেকে দুই ভারতীয় নাগরিকসহ ২৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গত বুধবার বেলা একটার দিকে জীবননগর বাসস্ট্যান্ডের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পিতবার বেলা ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনার সময় দুজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তারা বাংলাদেশে অবৈধভাবে অবস্থান শেষে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।

তিনি আরও বলেন, আটক দুজন হলেন- ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং বলাই দাসের ছেলে তাকের দাস (২৫)। এদিকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৫ জন পুরুষ, ৮ জন নারী এবং ৮ জন শিশুসহমোট ২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত পুরুষেরা হলেন- চট্টগ্রামের ঘজাধর দাসের ছেলে নিকেল দাস, গোপাল দাসের ছেলে তাজল দাস, নিতাই দাসের ছেলে হৃদয় দাস, নোয়াখালীর কৃষ্ণ জলদাসের ছেলে রাস মোহল জলদাস ও ভোলার গোপি জলদাসের ছেলে অভিরাম চন্দ্র জলদাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)