মেহেরপুরে প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ঋণ বিতরণ

আপলোড তারিখঃ 2025-04-25 ইং
মেহেরপুরে প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ঋণ বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় পল্লী সমাজ সেবা (আরএসএস) পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম উপস্থিত থেকে উপজেলা পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ২টি প্রকল্পে গ্রামে ২৮ জনের মধ্যে ৯ লক্ষ্য ৯৫ হাজার টাকা, উপজেলা পল্লী মার্তৃকেন্দ্র কার্যক্রমের আওতায় ৩টা প্রকল্পে গ্রামে ১৯ জনের মধ্যে ৭ লাখ ৫ হাজার টাকা এবং দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ১ জনকে ৫০ হাজার টাকাসহ মোট ৪৮ জনের মধ্যে সর্বমোট ১৭ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করেন। ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)