চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে জামায়াতের গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-04-25 ইং
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে জামায়াতের গণসংযোগ ছবির ক্যাপশন:

চুুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড়ে (৮ ও ৯ নম্বর ওয়ার্ড) জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে থেকে বিএডিসি বীজ বিপণন কেন্দ্র পর্যন্ত জামায়াত স্বতঃস্ফূর্তভাবে এই গণসংযোগ পক্ষ পালন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, জামায়াতের ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দাওয়াতি পক্ষ পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে দৌলাতদিয়াড় ৮ ও ৯ নম্বর ওয়ার্ড চুয়াডাঙ্গার প্রাণকেন্দ্রে দাওয়াতি পক্ষ পালন করছি। পাশাপাশি আমরা সকলকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত বাংলাদেশ গঠন করার আহ্বান করছি। আমরা হানাহানি, মারামারি মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিই।
তিনি আরও বলেন, আমরা আহ্বান করছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের মেধা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এইগুলো আল্লাহর নিয়ামত। আল্লাহর এই নিয়ামতকে সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গঠন করি। আমাদের আহ্বান, আমরা সন্ত্রাসমুক্ত, নতুন বাংলাদেশ গঠনে জামায়াতের সাথে একাত্মতা ঘোষণা করি।
এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আমির মাওলানা বিলাল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুল ও পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা পৌর নায়েবে আমির মাহবুব আশিক, আনোয়ার হোসেন ও জেলা প্রচার বিভাগের সচিব হুমাযুন কবীর শান্ত প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)