শ্রমিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শ্রমিক দলের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2025-04-25 ইং
শ্রমিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শ্রমিক দলের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার, সহসভাপতি আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক আইনাল হোসেন ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ।


জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন, বিএডিসি শ্রমিক দলের নেতা শাহাবুদ্দিন, দর্শনা এলাকার শ্রমিক নেতা খোকা, রফিকুল ইসলাম, বাবুল, হারুন, আসাদ, সোহাগ, আনারুল, আশাদুল প্রমুখ।

সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, মর্যাদা ও সংগঠনের ঐক্য নিয়ে আলোচনা করেন। এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে পহেলা মে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি ও র‍্যালি শেষে বেলা ১১টায় শহিদ হাসান চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও বক্তারা নেতা-কর্মীদের সময়মতো উপস্থিত থেকে দিবসটিকে সফল করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)