আলমডাঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী দম্পতি আটক

আপলোড তারিখঃ 2017-10-13 ইং
আলমডাঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী দম্পতি আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় ইয়াবাসহ মাদকব্যবসায়ী দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার দূর্লভপুর গ্রাম থেকে মানোয়ার হোসেন ও তার স্ত্রী মুন্নি খাতুনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার আলমডাঙ্গা থানা পুলিশ। আটককৃতরা হলো, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরের মন্টু কসাইয়ের ছেলে মাদকব্যবসায়ী মানোয়ার হোসেন (২৮) ও তার স্ত্রী ষ্টেশনপাড়ার মুন্নি খাতুন (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ দূর্লভপুর গ্রামে অভিযান চালায়। এসময় ইয়াবা বিক্রি অবস্থায় ব্যবসায়ী দম্পতি আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মানোয়ার হোসেন ও তার স্ত্রী মুন্নি খাতুনকে আটক করা হয়। এসময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, আটককৃত মাদকব্যবসায়ী দম্পতি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা শহরসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। তাদেরকে াাটক করা হয়েছে। আটককৃতদের আদালতে সোর্পদ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)