আলমডাঙ্গায় জামায়াতের দাওয়াতি পক্ষ উপলক্ষে গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-04-24 ইং
আলমডাঙ্গায় জামায়াতের দাওয়াতি পক্ষ উপলক্ষে গণসংযোগ ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে দাওয়াতি পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বাদ মাগরিব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেগুয়ারখালি জামে মসজিদে এক দাওয়াতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোমতাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার আমির প্রভাষক শফিউল আলম বকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির আসাদুজ্জামান সোনা মাস্টার, উপজেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন ও তরিকুল ইসলাম এবং জামজামি ইউনিয়ন শাখার আমির ফজলুল হক। সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির সেলিম উদ্দিন, নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি নুর ইসলাম ও আশরাফুল ইসলাম, ইউনিয়ন প্রচার সম্পাদক নাসির উদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ এবং আকবর আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)