দর্শনা প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি, থানায় জিডি

আপলোড তারিখঃ 2025-04-24 ইং
দর্শনা প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি, থানায় জিডি ছবির ক্যাপশন:

দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহরুল ইসলামের বিরুদ্ধে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলকে মোবাইলে তুলে নিয়ে হত্যা ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল বুধবার প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল এ ঘটনায় দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নম্বর-১১৩৮, তারিখ ২২ এপ্রিল ২০২৫।

পিপুল জানান, গতকাল দুপুর ২টার দিকে তিনি দর্শনা আলো ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। এসময় নাহরুল ইসলাম তাকে মোবাইল ফোনে সরাসরি হুমকি দিয়ে বলেন, ‘তোরে তুলে নিয়ে খুন করব, দেখে নেব।’ ঘটনার পর সন্ধ্যায় প্রেসক্লাবের এক জরুরি সভায় সাংবাদিকরা একযোগে এই হুমকির নিন্দা জানান এবং প্রশাসনের কাছে নিরাপত্তার দাবিও করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)