চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা

আপলোড তারিখঃ 2025-04-24 ইং
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা। গতকাল বুধবার সকাল ১০টায় জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুরশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মজিবুর রহমান, বিভাগীয় সহকারী পরিচালক ডা. এস এম শাহরিয়ার এবং সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণ্য বিশ্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, যশোরের ডা. মো. মাসুদ রানা, নড়াইলের ডা. মো. আব্দুর রশিদ, মেহেরপুরের ডা. একেএম আবু সাঈদ, ঝিনাইদহের ডা. মো. কামরুজ্জামান, সাতক্ষীরার ডা. মো. আব্দুস সালাম, খুলনার ডা. মাহফুজা খাতুন, বাগেরহাটের ডা. আ.স.ম. মাহবুবুল আলম এবং কুষ্টিয়ার ডা. শেখ মো. কামাল হোসেন।
এছাড়াও খুলনা বিভাগের ১০ জেলার সরকারি হাসপাতালসমূহের তত্ত্বাবধায়কগণ সভায় উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম উন্নয়ন, চ্যালেঞ্জ, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)