চুয়াডাঙ্গায় কোকো স্মৃতি সেফাক টাকরো টুর্নামেন্ট সম্পন্ন

আপলোড তারিখঃ 2025-04-24 ইং
চুয়াডাঙ্গায় কোকো স্মৃতি সেফাক টাকরো টুর্নামেন্ট সম্পন্ন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় কোকো স্মৃতি সেফাক টাকরো টুর্নামেন্টের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে চারটি দলের অংশগ্রহণে নকআউট ভিত্তিক এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন।
ফাইনালে ফাইভ স্টার ক্লাব ও সেভেন কিংস ক্লাব মুখোমুখি হয়। জমজমাট লড়াই শেষে ফাইভ স্টার ক্লাব ২-১ সেটে সেভেন কিংস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোহেল আহমেদ মালিক সুজন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফুটবল বা ক্রিকেট নয়-অপ্রচলিত বেশ কিছু খেলাধুলা আছে, যেগুলোতে অংশগ্রহণ করে অল্প অনুশীলনে ভালো ফলাফল পাওয়া যায়। জাতীয় দলে খেলার সুযোগও তুলনামূলকভাবে সহজ হয়।’ তিনি আরও বলেন, ‘সেফাক টাকরো, কাবাডি, হকি, রিং বল ও বাস্কেটবল-এসব ছোট কোর্টের খেলাগুলোর প্রতিযোগিতা এবং পরিচিতি তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে মোবাইল ছেড়ে যুব সমাজ মাঠে ফিরবে।’ টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন সাদিক, হাসান বিশাল, রাজিব, মারুফ, রাকিম, সাদী, দিগান, প্রান্ত, হামজা, রিয়ান উদ্দিন কানন ও পিয়াস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)