দর্শনায় বৈশাখী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-04-24 ইং
দর্শনায় বৈশাখী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

দর্শনার আকন্দবাড়ীয়ায় বৈশাখী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় কেরু অ্যান্ড কোম্পানির মাঠে আকন্দবাড়ীয়া বাউল পরিষদের আয়োজনে ৮ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর। অনুষ্ঠানে টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আহম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সম্বনয়ক মশিউর রহমান, বিএনপি নেতা মোমিনুল ইসলাম, ফরমান আলী, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক ফুটবলার সাইফুল ইসলাম হুকুম, আশরাফুজ্জামান বেল্টু প্রমুখ।
পরে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও দাবার সেট উপহার দেন দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর। আরও একটি ফুটবল উপহার দেন সাইফুল ইসলাম হুকুম। এসময় বক্তারা বলেন, মাদকমুক্ত দর্শনা গড়া ও যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতের কথা চিন্তা করে এবং মোবাইল ফোন থেকে দূরে থেকে অবসরে দাবা খেলার জন্য সকলকে আহ্বান জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউল পরিষদের আহ্বায়ক মনিরুজ্জামান ধীরু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)