সারাদিন ঘুরে বিকেলে ইজিবাইক নিয়ে চম্পট

আপলোড তারিখঃ 2025-04-24 ইং
সারাদিন ঘুরে বিকেলে ইজিবাইক নিয়ে চম্পট ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় অভিনব কৌশলে চালককে অচেতন করে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বড় বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী ইজিবাইক চালক সদর উপজেলার সরোজগঞ্জ কিরণগাছী গ্রামের মান্নান মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৭)। এদিকে, বড় বাজারের একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে হাবিবুরকে নামিয়ে দিয়ে ইজিবাইক নিয়ে চলে যেতে দেখা যায়।
জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বড় বাজার চৌরাস্তার মোড়ে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের খবর দিলে চিকিৎসার জন্য হাবিবুরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। তবে পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা চলাকালেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান।
ভুক্তভোগী ইজিবাইক চালক হাবিবুরের মা বলেন, ‘বিকেলে মোবাইলে জানতে পাি আমার ছেলেকে বড় বাজারে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তার ইজিবাইকসহ টাকা-পয়সা অজ্ঞানপার্টির সদস্যরা ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে আমরা তখনই বড় বাজারে এসে ছেলেকে সদর হাসপাতালে ভর্তি করি।’ তিনি আরও জানান, প্রতিদিনের ন্যায় গতকালও সকাল ৮টার দিকে হাবিবুর ইজিবাইক নিয়ে বের হন। ভাড়ার উদ্দেশ্যে বের হলে হিজলগাড়ী থেকে অজ্ঞাত দুই ব্যক্তি এক হাজার টাকায় সারাদিন ঘুরিয়ে নিয়ে বেড়ানোর জন্য হাবিবুরের ইজিবাইকটি ভাড়া করে। বিকেলে তারা হাবিবুরকে চাসহ বিভিন্ন খাবার খেতে দেয়। পরে হাবিবুর অসুস্থ হয়ে পড়লে বড় বাজারের একটি কসমেটিক্সের দোকানের সামনে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘অচেতন অবস্থায় পরিবারে সদস্যরা হাবিবুরকে জরুরি বিভাগে আনেন। জানতে পারি তিনি ইজিবাইক চালক, চেতনানাশক জাতীয় কোনো দ্রব্য খাবারের সঙ্গে মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অবজার্ভেশনে রাখা হয়।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ভুক্তভোগী উদ্ধারের সময় তিনি ঘোরের মধ্যে ছিলেন। পরে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করছি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)