মহেশপুর সাপের কামড়ে আহত কৃষক

আপলোড তারিখঃ 2025-04-24 ইং
মহেশপুর সাপের কামড়ে আহত কৃষক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে আহত আক্তার হোসেন (৫৫) নামের এক কৃষককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহেশপুরের পোড়াপাড়া গ্রামের উত্তরের মাঠে নিজ ধানখেত পরিচর্যার সময় তিনি সাপের কামড়ের শিকার হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের ভর্তি রাখেন। কৃষক আক্তার হোসেন পোড়াপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে মাঠে কাজ করার সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। আক্তার হোসেন সাপটি দেখলেও তিনি চিনতে পারেননি। পরে তিনি বাড়িতে এসে পরিবারের সদস্যদেরকে জানালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে অবজার্ভেশনে রাখেন।
ডা. আফরিনা ইসলাম বলেন, ‘রোগী জানান তিনি সাপটি দেখেছেন, তবে সাপটিকে চিনতে পারেননি। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে অবজার্ভেশনে রাখা হয়েছে। শরীরিক অবস্থা বিবেচনায় পরবতী চিকিৎসা প্রদান করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)