মেহেরপুর জেলায় প্রাণ গ্রুপের সকল পণ্য বন্ধ ঘোষণা

আপলোড তারিখঃ 2025-04-24 ইং
মেহেরপুর জেলায় প্রাণ গ্রুপের সকল পণ্য বন্ধ ঘোষণা ছবির ক্যাপশন:

প্রাণ বেভারেজ গ্রুপের কুষ্টিয়া অঞ্চলের টিএসএম আনিসুর রহমান মেহেরপুরের মেসার্স আরএন ট্রেডার্সের ছাড়পত্র ব্যতীত ডিলার নিয়োগ দেয়ায় মেহেরপুর জেলা পরিবেশক সমিতি আজ (২৪ এপ্রিল) থেকে মেহেরপুর জেলায় প্রাণ গ্রুপের সকল পরিবেশক ডিও, ডেলিভারি ও কোম্পানির মাল আনলোডিং বন্ধ ঘোষণা করেছেন। গতকাল বুধবার মেহেরপুর জেলা পরিবেশক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি মো. হাসেম আলীর সভাপতিত্বে মেহেরপুর শহরের হোটেল বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, সহসভাপতি আকবর বিশ্বাস, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, পলাশ, আখতারুজ্জামান সুমন, হাবিব, পলাশ, রাকিব হোসেন, সুজন, আব্দুল আজিজ, মুকুল হোসেন, শাজাহান, রাজন, সজীব, লাভলু, আতিকুল ইসলাম, রণবী, জীবন, ফারুক খান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা জানান, গত ২২ এপ্রিল প্রাণ বেভারেজ গ্রুপের কুষ্টিয়া অঞ্চলের টিএসএম আনিসুর রহমানের সাথে মেহেরপুরের মেসার্স আরএন ট্রেডার্সের ছাড়পত্র ব্যতীত ডিলার নিয়োগ দেওয়ায় বিষয়ে আলোচনা চলাকালে মেহেরপুর জেলা পরিবেশক সমিতির কাযনির্বাহী কমিটির সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এ বিষয়টি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল ২৪ এপ্রিল থেকে প্রাণ গ্রুপের সকল পরিবেশকের ডিও, ডেলিভারি ও কোম্পানির মাল আনলোডিং বন্ধ ঘোষণা করা হলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)