ব্রেইন স্ট্রোক করেছেন চুয়াডাঙ্গার পরিচিত গাইনি চিকিৎসক জিন্নাতুল আরা

আপলোড তারিখঃ 2025-04-23 ইং
ব্রেইন স্ট্রোক করেছেন চুয়াডাঙ্গার পরিচিত গাইনি চিকিৎসক জিন্নাতুল আরা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সর্বাধিক পরিচিত গাইনি চিকিৎসক ডা. জিন্নাতুল আরা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে মাথায় তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক সিটি স্ক্যান করলে তার ব্রেইন স্ট্রোকের বিষয়ে জানা যায়। এসময় উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ৭২ ঘণ্টার জন্য তাকে হাসপাতালের আইসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সর্বাধিক পরিচিত এই গাইনি চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়ের মা এবং চুয়াডাঙ্গা জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি।

জানা গেছে, গত সোমবার থেকে ডা. জিন্নাতুল আরা অসুস্থ ছিলেন এবং নিজ বাড়িতে তার চিকিৎসা চলছিল। এদিন থেকে তিনি যথাযথভাবে খাওয়া-দাওয়া করতে পারছিলেন না। গতকাল বেলা তিনটার দিকে তিনি ব্রেন স্ট্রোক করেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর তাকে হেলিকপ্টারযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ডা. জিন্নাতুল আরার বোন ডা. চৈতী বলেন, ‘বোনোর অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেছেন। ৭২ ঘণ্টা তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। ৭২ ঘণ্টা পার হলে তার পরবর্তী চিকিৎসা সম্পর্কে বলা যাবে।’

ডা. চৈতী আরও জানান, গতকাল দুপুরে ঘুম ভাঙার পর তিনি বাথরুমে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সনো সেন্টারে নেয়া হয়। তাৎক্ষণিক তার মাথার একটি সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে তার ব্রেইন স্ট্রোকের বিষয়ে নিশ্চিত হলে দ্রুত সময়ে মধ্যে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে যশোর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পরে সনো সেন্টার থেকে তাকে টাউন ফুটবল মাঠে অপেক্ষারত এয়ার অ্যাম্বলেন্সে ঢাকায় নেয়া হয়।

জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, গতকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে যশোর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এসে পৌঁছায়। সাড়ে ৬টায় হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ডা. জিন্নাতুল আরা এভারকেয়ার হাসপাতালের আইসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তার চিকিৎসার জন্য পরিবার ও স্বজনরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)