গাংনীতে ভুট্টা খেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-04-23 ইং
গাংনীতে ভুট্টা খেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে ভুট্টা খেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে গাংনী উপজেলার গোপালনগর গ্রামের পুলতলার মাঠের আব্দুল খালেকের ভুটা খেত থেকে মরদেহটি উদ্ধার করে গাংনী থানা-পুলিশের একটি দল। স্থানীয়রা জানান, মঙ্গলবার গোপালনগর গ্রামের আব্দুল খালেক তার ভুট্টা খেত দেখতে গিয়ে দুর্গন্ধ পান। এসময় ভুট্টা খেতের মধ্যে গিয়ে একজন যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে গাংনী থানা-পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, উদ্ধারকৃত মরদেহটি গলে গেছে। সে কারণে শনাক্ত করা যায়নি। শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)