মেহেরপুরে চক্ষু চিকিৎসার নামে হয়রানির অভিযোগ

আপলোড তারিখঃ 2025-04-23 ইং
মেহেরপুরে চক্ষু চিকিৎসার নামে হয়রানির অভিযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুরে আদ দ্বীন হাসপাতালের উদ্যোগে সানি পড়া রোগীদের চক্ষু চিকিৎসা দেওয়ার নামে অব্যবস্থাপনা ও রোগীদের সাথে হয়রানিমূলক আচরণের অভিযোগ উঠেছে। জানা গেছে, পিকেএসএফের অর্থায়নে বিনামূল্য সানি পড়া রোগীদের চিকিৎসার লক্ষ্যে আদ দ্বীন ওয়েলফেয়ার সেন্টার মেহেরপুর শাখার পক্ষ থেকে প্রচারণা চালানো হয়। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে রোগী দেখার কথা বলা হলেও প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে শত শত মানুষ মেহেরপুর শহরের যাদবপুর সড়কে আদ দ্বীন ওয়েলফেয়ার সেন্টার মেহেরপুর শাখা অফিসের সামনে জড়ো হন। তবে বিপুল পরিমাণ রোগীর আগমন ঘটলেও সেখানে ন্যূনতম বসার কোনো ব্যবস্থা রাখা হয়নি। একটি সরু গলির মধ্যে প্রচণ্ড গরম উপেক্ষা করে গাদাগাদি করে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে রোগী দেখার কথা বলা হলেও ১১টার পর একজন ডাক্তার দিয়ে রোগী দেখার কাজ শুরু করা হয়। চোখের চিকিৎসা নিতে আসা মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের স্ত্রী জানান, সকাল নয়টার আগে থেকে এখানে অপেক্ষা করছি। চরম অবস্থাপনার মধ্যদিয়ে মানুষ কষ্ট করছে। এখানে বসার কোনো ব্যবস্থা রাখা হয়নি। রোদ আর প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। উনি এ ব্যাপারে সেবা সংশ্লিষ্ট ও প্রশাসনের সহৃদয় দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন। এ বিষয়ে জানতে চাইলে আদ দ্বীন ওয়েলফেয়ার সেন্টার মেহেরপুর শাখার ব্যবস্থাপক বলেন, আমি নতুন। বুঝতে পারিনি তাই কিছুটা ভুল হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)