মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪

আপলোড তারিখঃ 2025-04-23 ইং
মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪ ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভবানীপুর গ্রামের খায়রুল ইসলামের বাড়ির সামনের জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের সূত্র ধরে এই সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন খায়রুল ইসলাম (৬০) ও তার ছেলে সাব্বির হোসেন (২০)। অপরদিকে, একই গ্রামের মৃত ইয়াসিন মোড়লের ছেলে মোখলেসুর রহমান (৫২) এবং আরজ আলীর ছেলে আশিক (২০) আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেসুর রহমান তার জমিতে একটি পাকা ঘর নির্মাণ করতে গেলে তার চাচারা বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলার মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে দুজন খায়রুল ইসলাম (৬০) ও তার ছেলে সাব্বির হোসেন (২০) উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)