চুয়াডাঙ্গায় বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম

আপলোড তারিখঃ 2025-04-23 ইং
চুয়াডাঙ্গায় বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম ছবির ক্যাপশন:

‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গায় ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থার আয়োজনে বিশ^ অটিজম সচেতনতা দিবসটি পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট নুর আলম আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন ও সূবর্ণ মানব কল্যাণের নির্বাহী পরিচালক মিম্মা সুলতানা বক্তব্য দেন। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অটিজম জীনগত ও পরিবেশগত রোগ। পরিবেশগত আমরা যেন সতর্ক থাকি। সমন্বিতভাবে আমাদের কাজ করতে হবে। সরকারি সুযোগ-সুবিধা দেয়ার সুযোগ আছে। ২ কোটি ৫২ লাখ টাকা ১ হাজার ৩১৫ জনের মাঝে লোন আছে। তারা সমাজের বোঝা মনে করা হবে না। প্রতিবন্ধীরা যেন সতর্ক হয়। তাদের একটা বিশেষ দিক আছে। তাদের মধ্যে যে সম্ভাবনা আছে, তা ছড়িয়ে পড়বে। তাদের প্রতি ও পরিবারে প্রতি উদারতার মনোভাব দেখাবেন। আমরা সবাই মানবিক আচরণ করব। তাদের সুযোগ সুবিধার প্রতি দৃষ্টি রাখবো।’সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, অটিজম শতভাগ কউর হয় না। সমন্বিত সেবার প্লাটফর্ম দিতে হবে। হোম সার্ভিস সেবা দেয়া যেতে পারে। জেলায় শতকরা ৩ ভাগ প্রতিবন্ধী আছে। আমাদের দৃষ্টি দিতে হবে। সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের কর্ণার আছে। যেসকল হাসপাতালে নেই তাদের বলে দেবো। সমাজ সেবার কার্ড নিয়ে গেলে চিকিৎসা ও টেষ্ট ফ্রি করে দিতে পারবো।

১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ৮টি হুইল চেয়ার, ৪টি ট্রাই সাইকেল ও ১টি কর্ণার চেয়ার বিতরণ করা হয়। এসময় সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু তালেব, প্রবেশন কর্মকর্তা সানোয়ার হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভিন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম এবং এনজিও প্রতিনিধি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)