দামুড়হুদার কালিয়াবকরিতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

আপলোড তারিখঃ 2025-04-21 ইং
দামুড়হুদার কালিয়াবকরিতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ (৩০) নামের এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কালিয়াবকরি বাজারে অবস্থিত একটি কাঠের কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ একই গ্রামের ভৈরবপাড়ার বাসিন্দা এবং মৃত আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মামুন কাঠ পালিশের কাজ করছিলেন। এসময় হঠাৎ মেশিনের বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে ওই কারখানায় কাজ করছিলেন। তিনিই ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুকসানা খাতুন বলেন, ‘জরুরি বিভাগে আসার সাথে সাথে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মত্যু হয়।’

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে জেনেছি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মত্যু হয়েছে। পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য কাছে হস্তান্তর করা হয়েছে।’ এদিকে, গতকালই আছরের নামাজের পর জানাজা শেষে তার গ্রাম্য কবরস্থানে তার লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)