জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক, গরুর ওষুধ উদ্ধার, ৪ নারী আটক

আপলোড তারিখঃ 2025-04-22 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক, গরুর ওষুধ উদ্ধার, ৪ নারী আটক ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, মদ ও গরুর ওষুধসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ দ্রব্য উদ্ধার করেছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা থেকে ৪ জন বাংলাদেশি নারী ধুরকে আটক করে জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠিয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা লক্ষ্মীপুর গ্রামের কবরস্থানের পাশে হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত মাদক বিরোধী অভিযানে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। একই রাত ১২টা ৩০ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা গোপালপুর গ্রামের ধানখেতে নায়েব সুবেদার মো. ওসমান আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, গত রোববার রাত ৮টা ৪০ মিনিটে নতুনপাড়া বিওপির অধীনস্থ মেইন পিলার-৬৬ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. আমিনুলের ড্রাগন ফল বাগানে হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় গরুর অবশ করার ওষুধ উদ্ধার করা হয়। এ সময়ও কেউ আটক করতে পারেনি।

অপর দিকে, গগত ২০ এপ্রিল রাত ৮টায় খোসালপুর বিওপির অধীনস্থ মাইলবাড়িয়া গ্রামের কাঁচা রাস্তায় নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত নিয়মিত টহলে ৩ জন বাংলাদেশি নারী ধুর আটক করা হয়। পরবর্তীতে তাদের “জাস্টিস অ্যান্ড কেয়ার”, যশোর শাখার প্রতিনিধির কাছে সোপর্দ করা হয়। আর রাত ১টা ৩০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কাঞ্চনপুর ব্রিজের ওপরে হাবিলদার মো. জিনারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত নিয়মিত টহলে আরও একজন বাংলাদেশি নারী ধুর আটক করা হয়। তাকেও “জাস্টিস অ্যান্ড কেয়ার”, যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)