চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় মসজিদের খতিবসহ দু’জন আহত

আপলোড তারিখঃ 2017-10-12 ইং
চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় মসজিদের খতিবসহ দু’জন আহত ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবসহ দুজন আহত হয়েছে। গতকাল বিকালে হায়দারপুর ও সন্ধ্যায় সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জানা যায়, গতকাল বুধবার বিকাল ৩টার সময় চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের জাফরপুর গ্রামের হাজী মীর আবু বক্কারের ছেলে  মাসুদুর রহমান (৪৩) ডিঙ্গেদাহ বাজারে কাজ শেষে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে হায়দারপুর ব্রীজের অদূরে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পাখীভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে হাটকালুগঞ্জ মারকাজুল মাদ্রাসার পরিচালক ও চুয়াডাঙ্গা সিনেমা হলপাড়া-গুলশানপাড়ার বাইতুল নাজাত মসজিদের খতিব মওলানা আব্দুস সামাদ (৪৫) হাটকালুগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা আসছিলেন। পথিমধ্যে সার্কিট হাউজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ীর আলো তার চোখে লাগলে সে সামনে থাকা ডিভইডারের সাথে ধাক্কা লাগলে তার পা ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)