মেহেরপুরে রিনিউয়েবল এনার্জি ফেস্ট উপলক্ষে র‌্যালি

আপলোড তারিখঃ 2025-04-22 ইং
মেহেরপুরে রিনিউয়েবল এনার্জি ফেস্ট উপলক্ষে র‌্যালি ছবির ক্যাপশন:

মেহেরপুরে জলবায়ু সংকট মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ র‌্যালির বের করা হয়। মেহেরপুর জেলা ক্যাব সভাপতি রফিকুল আলমের নেতৃত্বে র‌্যালির মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে অন্যদের মধ্যে ট্র্যাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মইন-উল-আলম, সোসাইটি হিউম্যান রাইটসের নির্বাহী পরিচালক আবু আবিদ, পল্লী জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, অপরাজিতার নির্বাহী পরিচালক রেহেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে একশন এইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজেকশন নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় জলবায়ু সংকট মোকাবিলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে আগামী ২৩-২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় রিনিউয়েবলল এনার্জি ফেস্ট ২০২৫ এর বার্তা সর্বস্তরের জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ র‌্যালির আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)