আলমডাঙ্গায় সর্প দংশন : নারী হাসপাতালে

আপলোড তারিখঃ 2017-10-12 ইং
আলমডাঙ্গায় সর্প দংশন : নারী হাসপাতালে ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাভলী ইয়াসমিন নামের এক নারী সর্প দংশনের শিকার হয়েছেন। গতকাল সন্ধ্যায় নিজ বাড়ীর গেটে তাকে সাপে দংশন করে। পরিবারের লোকজন লাভলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ী থেকে বাইরে যাওয়ার সময়  বাড়ীর মেইন গেট পার হলেই একটি সাপ তাকে দংশন করে। পরিবারের লোকজনকে জানালে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক লাভলীর অবস্থা দেখে ভর্তির নির্দেশ দেন। লাভলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার কোটপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী (৩০)। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এন্টি¯েœকভেনম সরবরাহ থাকায় প্রথম পর্যায় হাসপাতাল কর্তৃপক্ষ ৫টা ও বাইরে থেকে ৫টা এন্টি¯েœকভেনম কিনে দেওয়া হয়। লাভলী এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)