জীবননগরে ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-04-21 ইং
জীবননগরে ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

জীবননগরে ‘পৌর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা আড়াইটা নাগাদ জীবননগর স্টেডিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবীর। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার চর্চাই নয়, এটি যুবসমাজকে একত্রিত করে সৌহার্দ্য ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে।’ উদ্বোধনী খেলায় বিভিন্ন ওয়ার্ডের দল অংশগ্রহণ করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, উপজেলা বিএনপির নেতা আরিফুজ্জামান ও ভাই ভাই স্পোর্টিং ক্লাবের মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল্লাহ ফয়সাল, কোষাধ্যক্ষ পারভেজ মামুন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম রফা এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)