মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

আপলোড তারিখঃ 2025-04-21 ইং
মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী (অফিসার) প্রীতম সাহা এবং মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মণ্ডল।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এস.এম. সিরাজুম মুনির, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল হক, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং বিআরটিএ সহকারী কর্মকর্তা জিয়া উল হক প্রমুখ।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে বিকাল পর্যন্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে আরও কয়েকটি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য-জেলা আইসিটি সভা, জেলা পরিবার পরিকল্পনা সভা, তথ্য অধিকার আইন বাস্তবায়ন সংক্রান্ত অবেক্ষণ ও তদারকি সভা, জেলা কর্তধার সভা, জেলা মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সভা এবং জেলা ক্রীড়াবিদদের ভাতা প্রদান সংক্রান্ত সভা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)