চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কিট পরিদর্শন প্যারেডে এসপি গোলাম মওলা

আপলোড তারিখঃ 2025-04-21 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কিট পরিদর্শন প্যারেডে এসপি গোলাম মওলা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সরা অংশগ্রহণ করেন। পরিদর্শনের শুরুতে অভিবাদন মঞ্চে সালামী গ্রহণ করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। পরে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের কিট সামগ্রী সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সুশৃঙ্খল প্যারেড এবং পূর্ণাঙ্গ পোশাকে উপস্থিতি বাহিনীর পেশাদারিত্বের প্রতিফলন ঘটায়।’ তিনি প্রাপ্যতার ভিত্তিতে বিভাগীয় পোশাক ভান্ডার থেকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের নির্দেশনা প্রদান করেন। সেই সঙ্গে সরঞ্জাম সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর সরকারি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন।
এসময় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে বলেন, ‘শৃঙ্খলা রক্ষা, সঠিক ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম আচরণ বজায় রাখা পুলিশের কর্তব্য।’ তিনি বাহিনীর সার্বিক মানোন্নয়নে এসব বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। প্যারেডে উপস্থিত ছিলেন খন্দকার রুহুল আমিন, আরআই, পুলিশ লাইন্স চুয়াডাঙ্গা ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)